নোয়াখালী বেগমগঞ্জে প্রবাসীর বাড়ীতে কিশোর গ্যাংয়ের হামলা, লুটপাট, আহত ৪
নোয়াখালী বেগমগঞ্জে এক প্রবাসীর বাড়ীতে পুকুর থেকে মাছ ধরাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে হামলায় আহত হয়েছেন ২ নারী সহ ৪ জন। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রুপা বেগম বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। ১৮ আগস্ট অভিযোগ জমা দেয়ার ৩ দিনে পার হয়ে গেলেও আসামিরা গ্রেফতার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগি পরিবারটি। ঘটনাটি ঘটে ৩ আগস্ট মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় বেগমগঞ্জ উপজেলা ৯নং মিরওয়ারিশপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডের মিরওয়ারিশ পুর গ্রামের রিয়াজ উদ্দিন মহাজন বাড়ীতে। ভুক্তভোগি মিরওয়ারিশ পুর গ্রামের বদিউজ্জামানের পুত্র প্রবাসী জহির আলম বলেন, প্রতিবেশী শাহজাহান সাজু প্রকাশ শাহজান মাষ্টার দির্ঘদিন জোর পূর্বক তাদের জায়গাজমি দখল করার চেষ্টা করে যাচ্ছে ঘটনার দিন ৩রা আগস্ট জহির আলম তার স্ত্রী তাবুনা তাবান্নুম রুপা(৩০) সহ পরিবারের সদস্য পুকুরের মাছ ধরেন। মাছ ধরা শেষ হলে পূর্বপরিকল্পিত ভাবে মির ওয়ারিশ পুর গ্রামের মৃত ছায়েদুল হকের পুত্র শাহ জাহান সাজু(৫৫), সাহাব উদ্দিন (৪৫), শাহ জাহান সাজুর পুত্র শাহাদাত হোসেন শাওন (২৮), টেন্ডল বাড়ির শাহ আলমের পুত্র জিদান(২৫), চৌধুরীর পুত্র আনাছ (২২), ছায়েদের পুত্র তানজির(২০) দিদার পিতা অজ্ঞাত সহ ২০/২৫ জনের একটি কিশোর গ্যাং তাদেরকে এলোপাতাড়ি পিটিয়ে জহিল আলমের মাথা ফাটিয়ে দেয় এবং তার স্ত্রী রুপাকে আহত করে ২ মন মাছ ছিনিয়ে নেয়। তাদের শৌর চিৎকার শুনে তাদেরকে উদ্ধার জহিরের ভাই খুরশিদ, নুরুজ্জামানের ছেলে আব্দুল মান্নান (৬৫), আব্দুল মান্নানের ছেলে মারুফ (১৮) এগিয়ে এলে তাদেরকে পিটিয়ে আহত করে। পরে হামলাকারিরা ঘরে দরজা ভেঙ্গে প্রবেশ ঘরে প্রবেশ করে ঘরের আলমিরা, শোকেস, সহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে নগদ অর্থ ও স্বর্ণাঅরংকার নিয়ে পালিয়ে যায়।শনিবার, ২১ আগস্ট, ২০২১
Author: Sangbadtv24
[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”
0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য