শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারের সংঘর্ষের ঘটনায় মাঝিসহ আটক ৩



 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনায় মাঝিসহ তিনজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যার দিকে পালিয়ে যাওয়ার সময় উপজেলার চরইসলামপুর গ্রাম থেকে তাদেরকে আটক করে স্থানীয়রা।

আটকরা হলেন- জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার আবজল মিয়ার ছেলে ও ট্রলারের মাঝি জামির মিয়া (৩৫), মাঝির সহযোগী কাশেম মিয়ার ছেলে মো. খোকন (২২) ও মৃত আব্দুল করিমের ছেলে মো, রাসেল (১৮)।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, ঘটনার পর ট্রলারটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাঝি ও তার দুই সহযোগী। এ সময় চরইসলামপুরে তাদেরকে আটক করে পুলিশে দেয়া হয়।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য