শনিবার, ২৮ আগস্ট, ২০২১

ময়মনসিংহে ত্রিশালে পানিতে ডুবে ২ কন্যা শিশুর মৃত্যু



ময়মনসিংহের ত্রিশালে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় উপজেলার মঠবাড়ী ইউনিয়নের জয়দা গ্রামের রিমি আক্তার (৬) ও তায়েবা আক্তার (৫) খেলতে গিয়ে পরিবারের সবার অজান্তে একটি পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।

স্থানীয় এলাকাবাসী পুকুরের পানি থেকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইমাজেন্সি ডাক্তার গোলাম মোস্তফা মৃত্যু নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমাজেন্সি ডাক্তার গোলাম মোস্তফা জানান, দুই কন্যা শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু বরন করেন। আমরা ডেডবডি পরিবারে কাছে হস্তান্তর করেছি।

উপজেলার মঠবাড়ী ইউনিয়নের জয়দা গ্রামের উজ্জল মিয়ার কন্যা তায়েবা আক্তার ও রিমি আক্তার তার নানার বাড়িতে বেড়াতে আসে। তাদের গ্রামের বাড়ি উপজেলার বগার বাজার এলাকায়। তার পিতার নাম রকিবুল ইসলাম।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য