শনিবার, ৩ জুলাই, ২০২১

মাধবপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

 


হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া (হরষপুর) ফাঁড়ি পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২ জুলাই) দিবাগত রাতে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বনগাঁও থেকে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হল মাধবপুর উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের মোঃমালেক মিয়ার ছেলে মাসুক মিয়া (২৭) বনগাঁও গ্রামের আঃ বারীর ছেলে লতিফ মিয়া (৩৫) ও একই গ্রামের মস্তু মিয়ার ছেলে আবেদ আলী(৩০) তেলিয়াপাড়া (হরষপুর) পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান।

তাদের বিরুদ্ধে মাদক আইনে মাধবপুর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে, মাধবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক উপরোক্ত বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য