রাজশাহীতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ২টার দিকে নগরীর দাসপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুইপক্ষের আরও সাত-আটজন আহত হয়েছেন।
নিহত দুইজন হলেন- দাসপুকুর এলাকার সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৪০)। জয়নাল রাজশাহী সিটি করপোরেশনের আহতরা এই হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, নিহত শফিকুল ইসলাম ও তার বড় ভাই আবদুস সালাম একটি পক্ষ এবং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন ও তাঁর ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহাতাব হোসেন আরেকপক্ষ। একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
আওয়ামী লীগ নেতা মাহাতাব উদ্দিনের ছেলে সেলিম মুর্শেদ ওরফে শাফিন ও তাঁর চাচাতো ভাই রানা হোসেন পিস্তল দেখছেন, এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে কয়েকদিন আগে ভাইরাল হয়। এরপর গত রোববার রাতে রানা ও শাফিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বুধবার দুপুরে দাশপুকুর বইবাজার এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো ব্যবস্থা করা হয়।
আহতদের রামেক হাসপাতালের ৮ ও ৩১ নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনকে আইসিইউতে নেয়া হয়েছে। আহদের বেশীর ভাগ আঘাত মাথায় রয়েছে।
তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও রামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য