বুধবার, ৯ জুন, ২০২১

হিলিতে ৫তলা একাডেমিক ভবন নিমার্ণ কাজের উদ্বোধন

 


দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ তলা একাডেমিক ভবনের নিমার্ণকাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য শিবলী সাদিক ।

আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় ফলক উন্মুচনের মাধ্যমে ৫ তলা একাডেমিক ভবনের নিমার্ণ কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথি বলেন এ সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামীতে আরও শিক্ষার মান উন্নয়নে কাজ করবে।

এ সময় দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী শাহিনুর রহমান, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম. মেয়র জামিল হোসেন চলন্ত সহ অনেকে উপস্থিত ছিলেন।

নিবার্হী প্রকৌশলী শাহিনুর রহমান জানান, ৩ কোটি ১১ লাখ টাকা ব্যায়ে বাংলাহিলি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম তলা ভবনটি নির্মান করছেন বসুন্ধরা কনস্ট্রাকশন।

এছাড়াও সংসদ সদস্য হিলি স্বর্ণকাঙ্খামাত্রি মন্দির ও উপজেলা পরিষদের প্রধান ফটক এর নিমার্ন কাজের উদ্বোধন করেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য