সোমবার, ২৮ জুন, ২০২১

তারাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 


                                তারাকান্দায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় দুর্যোগময় পরিস্থিতিতে ময়মনসিংহের তারাকান্দায় স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া অবাধে ঘোরাফেরা ও সরকারি বিধি নিষেধ অমান্য করে ব্যবসা করার অপরাধে তিনটি দোকান,একটি খাবার হোটেন ও মাস্ক না পরায় পথচারীকে ৫ হাজার ৬ শ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার উপজেলার বাসস্টেশনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি এ জরিমানা করেন। অভিযানে তারাকান্দা বাসস্টেশনে বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সরকারের বিধি-নিষেধ অমান্য করায় সংক্রামক রোগ- প্রতিরোধ ও নির্মুল আইন-২০১৮ এর আইনে এ জরিমানা করেন। 

উপজেলা সহকারী কমিশনার অফিসার (ভূমি) জিন্নাত শহিদ পিংকি বলেন, করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায়, সরকার ঘোষিত লকডাউনে বিধি-নিষেধ অমান্য করায়; অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য