ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, এক সপ্তাহের কঠোর লকডাউনে কোনো ধরনের ব্যক্তিগত গাড়ি বা মোটরযান নিয়ে বের হওয়া যাবে না। এ সময় সব ধরনের বার ও ক্লাব বন্ধ থাকবে।
বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, এবার কোনো ধরনের যানবাহন চলতে দেওয়া না। তবে পণ্যবাহী যেসব যানবাহন রয়েছে সেগুলো চলবে। সঙ্গত কারণে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচাবাজার, রোগীদের ওষুধ কেনা, কোভিডের টিকা নিতে যাওয়া, কোভিডের টেস্ট করাতে যাওয়া এসব ক্ষেত্রে কোভিডের ম্যাসেজ দেখিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাইরে বের হতে পারবেন।
তিনি আরো বলেন, ঢাকা ক্লাব হোক আর অফিসার্স ক্লাব হোক, সব বন্ধ থাকবে। অলি-গলিতে থাকা সব দোকান বন্ধ থাকবে। এছাড়া জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান বন্ধ থাকবে।
এ সময় অনুমোদিত কারণের বাইরে কেউ রাস্তায় বের হলে গ্রেফতার করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য