বুধবার, ৯ জুন, ২০২১

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৫ জনে দাঁড়ালো

 


পাকিস্তানের সিন্ধু প্রদেশে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। এছাড়া, আহত অবস্থায় এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত একশ’ জন। খবর ওয়াশিংটন পোস্টের।

আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার (৭ জুন) স্থানীয় সময় সকালে সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলে রেইতি এবং উবাউরো অঞ্চলের মাঝামাঝি এলাকায় মিল্লাত এক্সেপ্রেস এবং স্যার সৈয়দ এক্সেপ্রেস ট্রেন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে, লাইনচ্যুত হয় দুটি ট্রেনের ৬ থেকে ৮টি বগি। ট্রেন দুটিতে এক হাজারের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য