রবিবার, ২৭ জুন, ২০২১

হালুয়াঘাটে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগ পিতার বিরুদ্ধে।



 ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নে নিজ মেয়েকে ধর্ষনের অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে।

 এ ঘটনায় (২৭ জুন) রবিবার সকালে হালুয়াঘাট থানা পুলিশ মোস্তফা (৪০) নামে ধর্ষক পিতাকে আটক করেছে।

 আটককৃত মোস্তফা আমতৈল ইউনিয়নের চকেরকান্দা গ্রামের মৃত চানু মিয়ার ছেলে।

 আত্নীয় ও স্বজনদের অভিযোগ , প্রায় ৮ বছর আগে মোস্তফারর স্ত্রী সংসার ছেড়ে চলে যায়। প্রায় সময়ই নেশাগ্রস্থ থাকতো মোস্তফা । মানুষের সাথেও ভালো সম্পর্ক ছিলো না তাঁর। ২ পুত্র ও বিবাহযোগ্য ১ কণ্যা নিয়ে সংসার মোস্তফার। বেশ কিছুদিন ধরে সে তাঁর ঔরসজাত কন্যা সন্তানের উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। কিন্তু এলাকার স্থানীয়রা বিষয়টি বুঝতে পারেনি। আজ সকালে মোস্তফার মা স্বজনদের ধর্ষণের বিষয়টি খুলে বললে স্বজনরা সাথে সাথেই বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করে। এবং মোস্তফাকে ঘরে আটকে রাখে। পরে গ্রামবাসীরা মিলে পুলিশের হাতে তাকে উঠিয়ে দেয়। এ ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছে এলাকাবাসী।

ভুক্তভোগী তরুণীর দাবি-গত মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে মোস্তফা জোর পূর্বক ধর্ষণ করে তরুণীরকে। এ ঘটনা কাউকে না বলার জন্য মোস্তফা নিজ মেয়েকে শারীরিক নির্যাতন করতো। বাড়ি থেকে বের হলেই চলতো নির্যাতন।

গতকাল শনিবার কাকার বাড়িতে যায় মেয়েটি । সে জন্য মোস্তফা ভিকটিমকে মারধর করে। বিষয়টি ভিকটিম তাঁর দাদীকে জানায়।

স্বজন ও প্রতিবেশীরা এরপর থানায় খবর দিলে পুলিশ এসে মোস্তফাকে আটক করে।

 


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য