শনিবার, ১৯ জুন, ২০২১

আম কুড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন গৃহবধূ

 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা ভাণ্ডার গ্রামে আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতের নাম সেফালী বেগম। তিনি চামা ভাণ্ডার গ্রামের শরিকুল ইসলামের স্ত্রী।

মৃতের স্বামী জানান, ভোরে আম কুড়াতে বাগানে যান সেফালী। এ সময় তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরে কবিরাজের কাছে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেফালীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম বলেন, আম কুড়াতে গিয়ে সাপের কামড়ে সেফালীর মৃত্যু হয়। তাকে দাফন করা হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য