বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

স্বামীর সঙ্গে ঝগড়া, ৫ মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন স্ত্রী

 


স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে পাঁচ মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক নারী।

বৃহস্পতিবার ভারতের ছত্তিসগড় রাজ্যের মহাসমুদ্র জেলায় এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে।

পুলিশি তদন্তের প্রাথমিক সূত্রে জানা গেছে, স্থানীয় বেমচা গ্রামের বাসিন্দা উমা সাহু নামের ৪৫ বছর বয়সী এক নারীর সঙ্গে তার স্বামীর ঝগড়া হয়। ঘটনার দিন রাতের বেলা সেই নারী তার পাঁচ মেয়ে অন্যপূর্ণা (১৮), যশোদা (১৬), ভূমিকা (১৪), কুমকুম (১২) ও তুলসি (১০) –কে নিয়ে বাড়ির কাছে রেললাইনে গিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন।

ভোরের দিকে এ ঘটনা জানাজানি হলে পুলিশ মরদেহগুলো ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যার ঘটনায় বর্তমানে তদন্ত চলছে বলে স্থানীয় পুলিশের এএসপি মেঘা তেম্ভুকার জানিয়েছেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য