চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ইমাম হোসাইন আবির একই উপজেলার দক্ষিণ পোমরা মতোয়াল্লী পাড়ার প্রবাসী মুহাম্মদ সৈয়দুর রশীদের ছেলে।
পরিবার জানায়, মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল আবির। মঙ্গলবার কাউখালী হযরত কাঙ্গালী শাহ্ (রা.) মাজার এলাকায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। এরপর রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও তার খোঁজ পাওয়া যায়নি।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কী বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য