বুধবার, ১৯ মে, ২০২১

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

 


দৈনিক প্রথম আলো পত্রিকার জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তা কর্তৃক হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবীতে নানা কর্মসূচী পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।

বুধবার (১৯ মে) সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকদের অংশগ্রহনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য্য, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন, প্রবীন সাংবাদিক আবদুন নূর প্রমূখ।

বক্তারা বলেন,নির্যাতনের শিকার প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে তথ্য চুরির যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। একজন সংবাদকর্মীকে তথ্যভিত্তিক সংবাদ প্রচার করতে হলে তথ্য সংগ্রহ তার পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর তথ্য দিয়ে সহযোগিতা না করে উল্টো তাকে ৫ ঘণ্টা আটকে রেখে তার উপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। পরবর্তীতে তাদের দুর্নীতির তথ্যচিত্র ঢালাওভাবে বেরিয়ে আসবে সেই ভয়ে তাকে তথ্য চুরির অভিযোগ এনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

এটা রাষ্ট্রের জন্য অত্যান্ত লজ্জাজনক বিষয়। তাই প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলাম কে নিঃশর্ত মুক্তি দিয়ে সম্মানের সহিত তার কর্মস্থলে ফিরে স্বাধীন ভাবে সংবাদ প্রচার করার অধিকার সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ক্ষেত্রে ন্যায় বিচার পাবার জন্য তারা মমতাময়ী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় বক্তারা আরও বলেন,সাংবাদিক রোজিনা ইসলামকে দ্রুত মুক্তি না দেওয়া হলে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও একই দাবীতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য