দিনাজপুরের হাকিমপুর, হিলিতে চলতি বোর মৌসুমে অভ্যান্তরীন বোর ধান সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহের লক্ষ্য উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়েছে। উপজেলা খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে বুধবার (৫ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়।
উপজলা নির্বাহী কর্মকর্তা মাহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে সংসদ সদস্য শিবলী সাদিক এর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্তি ছিলন উপজলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজলা কৃষি অফিসার ড.মমতাজ সুলতানা, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজলা খাদ্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বাংলাহিলি এল,এস,ডি (গুদাম) কর্মকর্তা যোশীফ সরদার, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মহাসিন আলীসহ অনেকে।
এসময় যোশীফ সরদার জানান, হাকিমপুর উপজেলার ১০ হাজার ২২১জন কৃষকের মধ্য লটারির মাধ্যমে ১০১৫জন কৃষককে নির্বাচীত করা হয়েছে। নির্বাচিত কৃষকের সংখ্যা হলো হাকিমপুর হিলি পৌর সভায় ১৮৭৭ জনের মধ্যে ১৭৩ জন, খট্রামাধবপাড়া ইউনিয়নে ১৯৩২ জনের মধ্যে ১৬০ জন, বোয়ালদাড় ইউনিয়নে ৩০১৪ জনের মধ্যে ২৯০ জন, এবং আলিহাট ইউনিয়নে ৩৩৯৮ জনের মধ্যে ৩৯২ জন। যারা প্রত্যককে ২৭ টাকা কেজি দরে ১মেঃটন করে ধান গুদামে সরবরাহ করতে পারবেন। গত ২৮ এপ্রিল থেকে ধান সংগ্রহ অভিযানের উদ্বাধন করা হয়েছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য