বুধবার, ৫ মে, ২০২১

স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি: জিএম কাদের

 


জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। এ জন্য আগামী বাজেটে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় এ উপনেতা।

বিবৃতিতে তিনি আরও বলেন, মানুষের জীবন বাঁচাতে দেশের প্রতিটি জেলার সরকারি হাসপাতালে আইসিইউ সুবিধা নিশ্চিত করতে হবে। উপজেলাসহ প্রতিটি সরকারি হাসপাতালে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করতে হবে। সব হাসপাতালে পর্যাপ্ত বেডের ব্যবস্থা থাকতে হবে। বিনামূল্যে ওষুধ সরবরাহ থাকতে হবে। প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স ও টেকনোলজিস্টস নিয়োগ দিতে হবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য