সোমবার, ৩১ মে, ২০২১

১৮ বছরের টগবগে সন্তানকে খুন করে পালালেন মা

 


নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকায় নাজমুস সাকিব নাবিল নামে এক মাদরাসা ছাত্রকে হত্যা করার অভিযোগ উঠেছে মা নাসরীন আক্তারের বিরুদ্ধে। 

সোমবার  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাবিল মারা যান।

এর আগে রোববার রাত ৯ টার দিকে আহত অবস্থায় তাকে সিদ্ধিরগঞ্জের প্রো- অ্যাকটিভ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর থেকে নাসরীন আক্তার পলাতক রয়েছেন। 

নাজমুস সাকিব নাবিল দারুননাজাত কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। 

জানা যায়, নাজমুস সাকিব নাবিলের বাবা রাতে বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পায়। পরে ডুপ্লিকেট চাবি দিয়ে তালা খুলে ঘরে প্রবেশ করে সন্তানকে আহত অবস্থায় দেখতে পান।

নিহতের বাবা সগীর আহমেদ বলেন, আমার স্ত্রীর মানসিক সমস্যা ছিল। প্রায়ই সে রাগারাগি করে বাসার জিনিসপত্র ভাঙচুর করতো। এ ঘটনা কিভাবে ঘটলো আমি নিশ্চিত না। তবে আমার স্ত্রীকে সন্দেহ হচ্ছে। 

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন আছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য