শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

মওদুদ সাহেবের শোকসভা করা নাকি আমার বড় অপরাধ: কাদের মির্জা

 


বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের তার পদ পদবির জন্য বাপের সম্মানের প্রতিও তাকায় না। আমি আর কত ধৈর্য ধরব। আমার অপরাধ আমি সত্য কথা বলি। আমি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। দেড় মাস আগে থেকে ওষুধপত্র, জামাকাপড় নিয়ে জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। এরপরও সাহস করে সত্য কথা বলব। আমি মানসিকভাবে গুলি খাওয়ার জন্যও প্রস্তুত আছি। যতদিন বেঁচে আছি সাহস করে সত্য কথা বলব।

আজ শনিবার দুপুর পৌনে ৩টার দিকে নিজের অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেন,  কোম্পানীগঞ্জে  একরাম, নিজাম ও ইসরাতুন্নেসা সন্ত্রাসীদের দিয়ে প্রশাসনের ছত্রছায়ায় এখানে তাণ্ডব চলাচ্ছে। এসবের কারণ কেন আমি সাহস করে সত্য কথা বলেছি, কেন অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি, কেন আমি লুটপাটের বিরুদ্ধে কথা বলেছি।

তিনি আরো বলেন, যারা আমার বিপক্ষে অবস্থান নিয়েছে তারা সবাই মাদক, অস্ত্র, লুটপাটসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। আজকে বাংলাদেশে যে লুটপাটের রাজনীতি চলছে আমি তার বিরুদ্ধে সোচ্চার হয়েছি। আমরা কি সত্য কথা বলতে পারব না।  মওদুদ সাহেবের শোক সভা করা নাকি আমার বড় অপরাধ।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য