শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

রাজশাহীর ডোবা থেকে ড্রামবন্দি অজ্ঞাত তরুনীর মৃতদেহ উদ্ধার



 রাজশাহীতে ডোবায় ড্রামের ভেতর থেকে অজ্ঞাত এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক ২০ থেকে ২২ বছর।

১৬ এপ্রিল শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ সিটিহাট এলাকার একটি ডোবায় লাশ ঢোকানো ড্রামটি পাওয়া যায়।

সকাল ৯টার দিকে (সিটিহাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে) , রাজশাহীর আমচত্বর-কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশে ডোবায় ড্রামের ভেতর থেকে মানুষের একটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরে থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।

রাজশাহী নগরীর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোন এলাকায় শ্বাসরোধে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল। আমরা আশপাশের সব থানায় বার্তা পাঠিয়েছি। এ ঘটনায় থানায় হত্যা মামলা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য