বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে গোছল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু



 ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের পাশে ব্রহ্মপুত্র নদে গোছল করতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বুধবার দুপুরে নগরীর সানকিপাড়া এলাকার সমবয়সী কয়েকজন শিশু নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার সময় আহাদ, সায়েম ও জিয়াদ নামে তিন শিশু পানিতে তলিয়ে যায়। অন্যরা তীরে উঠে ডাক-চিৎকার করলে স্থানীয়রা জিয়াদ ও সায়েমকে এবং ফায়ার সার্ভিসের ডুবুরিরা আহাদ নামে আরো এক শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, তাদেরকে মৃত অবস্থায়ই হাসপাতালে আনা হয়েছে। নগরীর সানকিপাড়া এলাকার হাবিবুর রহমান রতনের ছেলে আহাদ, নাসির মিয়ার ছেলে সায়েম ও শহীদুল ইসলামের ছেলে জায়েদ বলে পুলিশ জানিয়েছেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য