শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

যশোরে শত বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ, যুবক আটক



 যশোরে শত বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণ এবং মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ‍রুবায়েত (২০) নামে এক যবুককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আহত বৃদ্ধার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে।

জানা গেছে, বুধবার (১৪ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে যশোর শহরতলীর চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল কারিকরপাড়ায় ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত রুবায়েত পাশের রুদ্রপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে। পুলিশ বৃহস্পতিবার তাকে আটক করে।

ভুক্তভোগী বৃদ্ধার পুত্রবধূ বলেন, বুধবার দুপুরে তার শাশুড়ি ঘরে শুয়ে ছিলেন। ওই সময় তিনি ঘরের ভেতরে ঢুকে দেখেন ভাসুরের ছেলে রুবাইত তার শাশুড়ির ওপরে শুয়ে আছেন। এ সময় তার শাশুড়ির মাথা ও গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিলো।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার আরিফ আহম্মেদ বলেন, বুধবার বিকেল ৫টার দিকে ফিজিক্যাল অ্যাসাল্ট হিসেবে শত বছর বয়সী এক বৃদ্ধাকে ভর্তি করা হয়। প্রথমে তাকে মহিলা সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়। পরে ওই বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে বলে জানানো হলে বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় তাকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়।

আরএমও বলেন, বৃদ্ধাকে ধর্ষণ করা হয়েছে কি না তা পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইনসপেক্টর) রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমিম আহমেদ বলেন, অভিযুক্ত রুবায়েতকে আটক করা হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য