বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১

ময়মন‌সিং‌হে ট্রাক চাপায় সওজ উপ সহকারী প্রকৌশলীর মৃত্যু

 




ময়মনসিং‌হে ট্রা‌ক চাপায় পিষ্ট হ‌য়ে সড়ক ও জনপথ বিভাগের উপ সহকারী প্রকৌশলী রাসেল মৃধার (৩৭) মৃত্যু হয়েছে।  


তিনি নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

বৃহস্পতিবার (১৫ এ‌প্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা থেকে মোটরসাইকেল চালিয়ে ময়মনসিংহ আসার পথে প্না মোড় নামক স্থানে ট্রাক চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী কামাল পাশা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি ফিরুজ তালুকদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছে। 

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য