সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১

সিলেটে ১৮৬০ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত জুয়েল কারাগারে



 সিলেটের পূর্ব জিন্দাবাজার থেকে ১৮৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুয়েল আহম্মদকে (৩১) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত জুয়েল শাহপরাণ থানার বহর বিআইডিসি শুকুর আহম্মদের পুত্র। সোমবার (২৫ জানুয়ারি) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এরআগে রবিবার (২৪ জানুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব তাকে পূর্ব জিন্দাবাজার থেকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে পূর্ব জিন্দাবাজার থেকে পেশাদার ইয়াবা ব্যবসায়ী জুয়েলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১৮৬০ পিস ইয়াবা উদ্ধার করে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য