সিলেট নগরী ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। রবিবার (১৭ জানুয়ারী) বিভিন্ন সময়ে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে,সিলেটের শাহপরান থানার খাদিমপাড়া বিআইডিসির বারাকা আবাসিক এলাকার খন্দকার ওলিউর রহমানের পুত্র খন্দকার হাফিজুর রহমান (৪৬), সিলেট নগরীর কোতোয়ালী থানার শেখঘটাট বড়মসজিদের মৃত গণি মিয়ার পুত্র তুহিন আহমদ (৩২), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার বিষামনি গ্রামের রবিন্দ্র দেব বর্মার পুত্র নিশির দেব বর্মা (৩৮) ও একই গ্রামের চাঁন মিয়ার পুত্র ইউসুফ মিয়া (৩০)। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীদ্বয়কে জব্দকৃত আলামতসহ সংশি¬ষ্ট থানায় হস্তান্তর করেছে।
র্যাব জানায়, ১৭ জানুয়ারি দুপুর ১ টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯,সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম, এএসপি আব্দুল¬াহ এবং এএসপি ওবাইন এর নেতৃত্বে সিলেট নগরীর জিত মিয়ার পয়েন্ট সংলগ্ন কাজীরবাজার ব্রীজের প্রবেশ মুখ থেকে ১৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খন্দকার হাফিজুর রহমান ও তুহিন আহমদকে গ্রেফতার করে।
র্যাব-৯’র অপর একটি দল জানায়, ১৭ জানুয়ারি রাত সাড়ে ৮ টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-২, (শ্রীমঙ্গল ক্যাম্প) এর দল এএসপি আফসান-আল-আলম এর নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার রাধা নগরসাকিনস্থ জেরিন পয়েন্ট জনসেবা ফার্মেসীর সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নিশির দেব বর্মা ও ইউসুফ মিয়াকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য