বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১

ঢাকা সাভার থেকে ৫ আঙ্গুল কাটা লাশ উদ্ধার

 


ঢাকা সাভারের আশুলিয়ায় নালা থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের হাতের পাঁচটি আঙুল কাটা ছিল। বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার অলিম্পিয়াড ভবনের পাশের নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আব্দুর রশিদ বলেন, নিহত ব্যক্তির হাতের পাঁচ আঙ্গুল কেটে ফেলেছে দুর্বৃত্তরা। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ নালায় ফেলে দেওয়া হয়েছে। তার পরিচয় জানতে বিভিন্ন থানায় ছবিসহ তথ্য পাঠানো হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য