বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

রিশালে জঙ্গি সংগঠনের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

 


বরিশাল র‍্যাব-৮ এর অভিযানে ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, র‍্যাব-৮ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এলাকার একটি বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ওই তিন সদস্যকে আটক করেছে।

আটকরা হলেন- মুন্সীগঞ্জের টংগীবাড়ি থানাধীন হাসাইল বাজারের হাসাইল বানারী এলাকার বাসিন্দা আলী মিয়ার ছেলে শাহীন আলম (২৮), একই এলাকার আব্দুর রউফ গাজীর ছেলে মনির হোসেন (৩৮) এবং ঢাকার মোহাম্মদপুরের আসাদ এভিনিউ এলাকার সৈয়দ আছিফ ইকবালের ছেলে সৈয়দ নাভিদ ইকবাল (২২)।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় জেএমবি’র দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, মাদারীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় গোপন মিটিং, লিফলেট বিতরণ, অনলাইনে বিভিন্ন প্লাটফরমে জঙ্গি তৎপরতা চালনার মাধ্যমে সদস্য সংগ্রহ করত। এছাড়া তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলে প্রাথমিকভাবে স্বীকার করেন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য