শুক্রবার, ২২ জানুয়ারি, ২০২১

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১



 শোরগঞ্জের কটিয়াদী উপজেলার মধ্যপাড়া বাজার এলাকায় বড় যানবাহনের (অজ্ঞাত) নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির মুখমণ্ডল থেঁতলে গেছে। পুলিশ নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেননি।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে ঘন কুয়াশার মধ্যে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কে বড় যানবাহনের (অজ্ঞাত) নিচে চাপা পড়েন এক ব্যক্তি। এতে মুখমণ্ডল থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে খবর পেয়ে কটিয়াদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, কটিয়াদী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য