সীতাকুণ্ডে গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) ভোর চারটার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, ‘এলাকার যুবকরা পাহারা দিচ্ছিল। ভোরে ১২-১৩ জনের ডাকাত দল গ্রামে ঢুকলে খবর পেয়ে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে ওই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই ডাকাতের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য