সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

মাধবপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী নিহত

 



মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে হাইওয়ে হোটেলের পাশে ট্রাক-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম আলম মিয়া (৩৫)। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঐর গ্রামের মৃত অনু মিয়ার পুত্র । পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

মাধবপুর হাইওয়ে পুলিশ এসআই মনির ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৯ টার দিকে মাধবপুর থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশার সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজি যাত্রী আলম মিয়া নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য