বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি মিঠুন গ্রেফতার



 মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১শ ৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মিঠুন শীল (৩৬)কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ জানুয়ারী) বিকালে ডিবি পুলিশের বিশেষ অভিযান চলাকালীন সময়ে শ্রীমঙ্গল শহরের রুপসী বিউটি পার্লারের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিঠুন শীল শ্রীমঙ্গল উপজেলার ডাক বাংলা পুকুর পাড় এলাকার সুবাস শীলের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ডিবির অফিসার ইনচার্জ ওসি সুধীন চন্দ্র দাশ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য