বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

গোবিন্দগঞ্জে ১৩৬০ পিস ইয়াবারসহ ১ জন আটক



 গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আফজাল হোসেন এসআই আমিনুল ও এএসআই আসাদুলদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিক্তিতে পৌর এলাকার মায়ামনি মোড়ে বনফুল হোটেলের সামনে মহাসড়কের উপর বুধবার (২৭ জানুয়ারী) সকালে চট্টগ্রাম থেকে পঞ্চগড় গামী হানিফ পরিবহনের বাসে অভিযান চালিয়ে আই ওয়ান সিটে বসে থাকা যাত্রী আন্তঃজেলা মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি নারায়নগঞ্জ জেলার সদর থানার দেওয়ানভোন পাকা মোড় এলাকার মৃত আলী আহম্মেদ এর ছেলে ১। মামুন (৩৩) এর শরীর তল্লাশি করে তার মাথায় থাকা শীতের ক্যাপের ভিতর পলি প্যাকেটে লুকিয়ে রাখা ১৩৬০ পিস ইয়াবা সহ আটক করেন।

উদ্ধারকৃত ইয়াবার মূল্য অনুমান ২ লাখ ৭২ হাজার টাকা। এ বিষয়ে তাহার বিরুদ্ধে অত্র থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে। উক্ত আসামির বিরুদ্ধে আরো ২ টি পৃর্বে মাদক মামলা ঢাকা ও নারায়নগন্জ আদালতে বিচারাধীন আছে।

এ বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য