নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সিআইডি পুলিশের চার্জশিটভুক্ত ২২ আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিন লাভ করেছেন।
রোববার (১৭ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্টনের আদালতে আত্মসমর্পণ করার পরে তাদের এই জামিন দেওয়া হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতে দায়িত্বরত পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান।
তিনি জানান, ২২ আসামি আত্মসমর্পণের পর জামিন আবেদনের শুনানি শেষে আদালত প্রত্যেককে এক মাসের জামিন মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, ২০২০ সালের ৪ সেপ্টেম্বর এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ৩৮ দগ্ধের মধ্যে ৩৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য