সোমবার, ১১ জানুয়ারি, ২০২১

গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী শাকিল কারাগারে

 


সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ী শাকিল ওরফে সৌখিন আহমদকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তার কাছ থেকে ৫১পিস ইয়াবা উদ্ধার করেছে। গ্রেফতারকৃত শাকিল দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার পূর্বেরবাড়ী স্বর্ণশিখা ১৩৭নং বাসার রফিক মিয়ার পুত্র।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সুরমা থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে রবিবার (১০ জানুয়ারি) রাতে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম নেতৃত্বে এসআই শামীম উদ্দিন, এসআই সৌমেন দাস, এএসআই আমির হোসেন আমু, এএসআই প্রদীপ দাস, কনস্টেবল আলম হোসেন, কনস্টেবল আল মামুন, কনস্টেবল আবু সুফিয়ান, কনস্টেবল জীবন মিয়া এ অভিযান পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) আশরাফ উল্যাহ তাহের জানান, গ্রেফতারকৃত শাকিল পেশাদার ইয়াবা ব্যবসায়ী। মাদক বিক্রির কাজে ব্যবহৃত করে আসছে তার সাদা রংয়ের একটি অনটেস্ট পিকআপ। পুলিশ পিকআইটি জব্দ করেছে। সে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা থেকে তার পরিবহন দিয়ে বিশেষ কৌশলে ইয়াবা ট্যাবলেট মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য