তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় যুবদল নেতা রফিক কতৃক মসজিদ ও মাদ্রাসায় নগদ অর্থ,ডেউটিন ও কম্বল বিতরণ করা হয়। জানা গেছে,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্রফোরাম এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মোঃ রফিকুল ইসলাম রফিক আজ শনিবার তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের হরিয়াগাই ঈদগাহ্ প্রাঙ্গনে অবস্থিত দারুল উলূম আবাসিক মাদ্রাসায় ঢেউটিন ও মাদ্রাসার ছাত্রদের মাঝে (শীত বস্ত্র) কম্বল বিতরণ ও ফুলপুর উপজেলার অর্জুনখিলা কাসিমুল উলূম হাফিজিয়া মাদ্রাসায় ১০ হাজার টাকা (নগদ) অর্থ ও তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের বনপলাশিয়া পূর্বপাড়া জামে মসজিদে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন (বিএনপি’র) দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১
Author: Sangbadtv24
[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য