বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

সুনামগঞ্জে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী শামীম গ্রেফতার




 সিলেটের সুনামগঞ্জে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। সোমবার (২৫ জানুয়ারী) রাতে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেতারকৃতের নাম- মো: শামীম মিয়া (১৯)। সে সুনামগঞ্জ থানার বিশ^ম্ভরপুর থানার রাজাপাড়া গ্রামের মিজানুর রহমানের পুত্র।

র‌্যাব জানায়, সোমবার রাত পৌনে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯,সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্প এর কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার বসু দত্ত চাকমা র নেতৃত্বে এশটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার রাজাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীম মিয়াকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২২ বোতল বিদেশী মদ উদ্ধার ও জব্দ করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদক আইনে মামলা দায়ের করে আসামীকে সংশ্লিষ্ট থানায় করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য