সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

ছাইয়ের মাঝে খুঁজছেন শেষ সম্বল

 

কালশীর বস্তিতে লাগা আগুনে ছাই হয়ে যাওয়া সংসারের ছিঁটেফোটা পাওয়ার আশায় ধ্বংসস্তূপ হাতড়াচ্ছেন বস্তিবাসী। ছাই ছাড়া কিছুই নেই এখন। সব হারিয়ে সর্বশান্ত প্রায় তারা।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কালশী বস্তিতে লাগা অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২৮২টি পরিবার ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে নিতে না পারায় পুরে ছাই হয়েছে সেসব। আবার কেউ কেউ সরিয়ে পাশের রাস্তায় আশ্রয় নিয়েছেন।

ক্ষতিগ্রস্তরা জানান, অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তেমন কিছু বের করতে পারেনি অনেকেই। অনেকে ছাগল-গরু কবুতর, হাঁস, মুরগিসহ নানান গবাদি পশু ছিলো সেগুলোও পুড়ে গছে।

বস্তির পাশে কপালে হাত দিয়ে বসে আছেন রিকশা চালক সাদ্দাম হোসেন। ৩ ছেলে-মেয়ে ও স্ত্রীকে নিয়ে এই বস্তিতে দীর্ঘদিন থেকে বসবাস করছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ আশ্রয় টুকু হারিয়ে দিশেহারা সাদ্দাম হোসেন।

সোমবার দুপুর ২টার দিকে কালশী নাভানা টাওয়ারের পিছনে তালতলা বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দের ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসকর্মীরা।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য