সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

হবিগঞ্জে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহতের সংখ্যা বেড়ে ৮

 


ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জে অটোরিকশায় বিআরটিসি বাসের ধাক্কায় নিহতের সংখ্যা আটজন বেড়েছে। সোমবার বিকেলে সাতাইহাল নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

এরমধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, নবীগঞ্জ উপজেলার মুড়াউরা গ্রামের আবু তাহেরের স্ত্রী সামিরুল বেগম, মেয়ে মারিয়া আক্তার, আবু তাহেরের ভাইয়ের স্ত্রী হালিমা বেগম, সাতাহাইল গ্রামের নূরুল ইসলামের ছেলে অনন্ত মিয়া, একই গ্রামের লিজা আক্তার, লতিবপুর গ্রামের কিতাব আলী। বাকি দুইজন পুরুষের নাম পাওয়া যায়নি।

নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান আটজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা সিলেটগামী বিআরটিসি পরিবহনের একটি বাস সাতাহাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। আর এতে করে অটোরিকশা ও বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় পরে একে একে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে নারীও শিশু রয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য