ঢাবি অধিভুক্ত সাত কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে উঠানোর ইঙ্গিত
এম,এ,এস হুমায়ুন কবির,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের সমন্বয়ক ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার নিজের ব্যক্তিগত ফেইসবুকে পেইজে সাত কলেজের ১ম বর্ষের শিক্ষার্থীদের পরবর্তী বর্ষে পদার্পনের ইঙ্গিত দিয়েছেন।গত ২২ ডিসেম্বর তিনি তার ফেইসবুকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জানান, আজ ২২ ডিসেম্বর বেলা ৩টায় বানিজ্য অনুষদের ডিন মহোদয়ের কক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের অনার্স ১ম বর্ষের ইস্যু (২য় বর্ষে প্রমোশন) এবং স্থগিত পরীক্ষা শুরু ও অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন চূড়ান্ত পরীক্ষা শুরু নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের প্রধান সমন্বয়কারী ও বানিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মঈন এর সভাপতিত্বে বিজ্ঞান অনুষদ এবং কলা অনুষদের ডিন এবং ঢাকার সরকারি ৭ কলেজের অধ্যক্ষগণ উপস্থিত ছিলেন। তিনি আরো জানান- অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে উর্ত্তীর্ণের বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। যৌক্তিক বিষয়ে সর্বোচ্চ বিবেচনার চেষ্টা হবে।বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
Author: Sangbadtv24
[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য