গাজীপুরের কালিয়াকৈরের জালশুকা এলাকায় প্রেমিকের বাড়িতে এক প্রেমিকা তিন দিন যাবৎ অনশন করেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে একাধিকবার দৈহিক মেলামেশা করার অভিযোগ ওই প্রেমিকের ।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, তিন বছর যাবৎ জালশুকা এলাকার মোকছেদ মিয়ার ছেলে খোকন হোসেনের সাথে একই এলাকার আনোয়ারের মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা ও দৈহিক মেলামেশা হয় তাদের মধ্যে। মেয়েটি বিয়ের কথা প্রস্তাব দিলে তালবাহান করে খোকন।
গত শুক্রবার খোকনের বাড়িতে উঠে মেয়ে বিয়ের দাবিতে অনশন করছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় মাতাব্বর ও এলাকার জনপ্রতিনিধিরা গ্রাম পুলিশ দিয়ে মেয়েকে পাহারা দিয়ে রেখেছেন। তবে, ছেলের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে চলে যায়। আটাবহ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার আয়নাল হক জানান, মেয়েটিকে হেফাজতের জন্য গ্রাম পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখা হয়েছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন জানান, বিষয়টি জানা নেই, তবে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য