বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

সাইফুর ও রনির বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট দাখিল

 

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও তার সহযোগী শাহ মো. মাহবুবুর রহমান ওরফে রনির বিরুদ্ধে অস্ত্র আইনে দায়ের করা মামলার চার্জশিট দাখিল করা হয়েছে।

গত ২২ নভেম্বর অস্ত্র মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ধর্ষণ মামলার অভিযোগপত্র সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করার পর দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) আয়োজনে সংবাদ সম্মেলনে অস্ত্র মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়টি জানান এসএমপির উপ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা। 

তিনি বলেন, ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের পর ছাত্রাবাসের একটি কক্ষে পাইপগানসহ দেশীয় অস্ত্র রাখেন সাইফুর রহমান। ধর্ষণের ঘটনার পর ২৬ সেপ্টেম্বর ভোরে শাহপরান থানার একদল পুলিশ ওই কক্ষে তল্লাশি করে একটি পাইপগান, চারটি রামদা ও দুটি চাকু উদ্ধার করে। 

ছাত্রাবাসের কক্ষটি সাইফুর রহমানের দখলে থাকায় এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাইফুরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়ার পর শাহ মো. মাহবুবুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সাইফুরের কক্ষে রাখা অস্ত্রের বিষয়টি স্বীকার করেন।

পরবর্তী সময়ে সাইফুরের সঙ্গে শাহ মো. মাহবুবুরকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সাইফুর ও শাহ মো. মাহবুবুরের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার বিষয়টি তদন্তে প্রমাণ হওয়ায় ২২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। 


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য