বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

রংপুর চিনিকলসহ ৬টি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখার প্রতিবাদে গোবিন্দগঞ্জে আখচাষিদের বিক্ষোভ মিছিল

 



গাইবান্ধা প্রতিনিধি:

অব্যাহত লোকসানের অজুহাতে গাইবান্ধা জেলার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলসহ ৬টি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখার প্রতিবাদে গতকাল বুধবার আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বিক্ষুব্ধ আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের চিনিকলের সামনের কয়েকটি স্থানে টায়ার জ¦ালিয়ে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এ সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ এলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।
সড়ক অবরোধ চলাকালে বক্তব্য রাখেন রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, আখচাষী কল্যাণ গ্রæপের সভাপতি জিন্নাত আলী প্রধান, সহ-সম্পাদক আব্দুর রশিদ ধলু, ইক্ষু উন্নয়ন কর্মী সংসদের সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার চেয়ারম্যানসহ উর্ধতন কর্মকর্তাদের বিভিন্ন প্রকল্পের নামে সীমাহীন দুর্নীতি, অপ্রয়োজনীয় যন্ত্রপাতি, বিলাসবহুল গাড়িসহ সকল ধরণের কেনাকাটায় ব্যাপক লুটপাটের জন্য পুরো সংস্থাই লোকসানের মুখে পড়েছে। চিনিশিল্প আধুনিকায়নের নামে বিশ^ব্যাংক থেকে নেয়া ঋণের টাকা পরিশোধ না করে সকল চিনিকলকেই ঋণে জর্জরিত করে রেখে বিদেশে প্রচুর টাকা পাচার করেছে এই আমলারা। এখন তাদের অপকর্মের ভার সাধারণ চাষী ও শ্রমিকদের ঘাড়ে চাপিয়ে দিয়ে বেসরকারি চিনিকলগুলোর দালাল হিসেবে বর্তমান চেয়ারম্যান দেশের সকল চিনিকল বন্ধ করার মাধ্যমে চিনি শিল্পটাকেই ধ্বংস করার অপচেষ্টা অব্যাহত রেখেছেন। তারা অবিলম্বে সকল চিনিকল আধুনিকায়নের মাধ্যমে এগুলো চালানো ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা আরও বলেন, আগামী বৃহস্পতিবার রাজধানী ঢাকায় বাংলাদেশ চিনিশিল্প করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশন এর যৌথ সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য