বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

জুড়ী থেকে অপহৃত শিশু শ্রীমঙ্গলে উদ্ধার: আটক ১



 মৌলভীবাজারের জুড়ী থেকে অপহৃত শিশু শ্রীমঙ্গল থেকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মোঃ জাহিদ হাসান মুন্না (২৫), পিতা-আনোয়ার হোসেন, সাং- নিশ্চিন্তপুর, থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজার, মঙ্গলবার (১ ডিসেম্বর) তার আপন চাচাতো ভাই মোঃ সোহান আহমেদ (১১), পিতা-ফখরুল ইসলাম, সাং- নিশ্চিন্তপুর, থানা-জুড়ী, জেলা-মৌলভীবাজার”কে অপহরণ করে শ্রীমঙ্গলে নিয়ে আসে।

ভিকটিম সোহান আহমেদ (১১) এর পিতা এই সংক্রান্তে জুড়ী থানায় নিখোঁজ ডায়রী করেন। পরবর্তীতে অভিযুক্ত মোঃ জাহিদ হাসান মুন্না (২৫) ভিকটিম সোহান আহমদের বাবার মোবাইল নম্বরে ফোন করে মুক্তিপণ দাবি করলে ভিকটিমের বাবা বিষয়টি জুড়ী থানা পুলিশকে অবগত করেন।

জুড়ী থানা পুলিশ মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অভিযুক্ত মোঃ জাহিদ হাসান মুন্নার সর্বশেষ অবস্থান নির্ধারণ করে শ্রীমঙ্গল থানা পুলিশকে অবগত করলে অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে এএসআই আব্দুল হান্নান অন্যান্য অফিসারসহ পুলিশের একটি দল নিয়ে শ্রীমঙ্গল শহরের স্টেশন এলাকা হতে অভিযুক্ত মোঃ জাহিদ হাসান মুন্না ও ভিকটিম সোহান আহমেদকে আটক করে জুড়ী থানা পুলিশের নিকট সোপর্দ করেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি আবদুস ছালেক বলেন, আমরা তাদেরকে আটক করেছি বিষয়টি জুড়ী থানার পুলিশ প্রশাসন ভিকটিমের অভিভাবকের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

উল্লেখ্য গোপন সূত্রে জানা গেছে, একটি অপহরণকারী চক্র শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এর আশেপাশে অবস্থান করে থাকে তারা বিভিন্ন এলাকা থেকে এসে এখান থেকে বিভিন্ন গ্রামে অপহরণকারীদের সহযোগিতা করে থাকে। অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক জুড়ী থেকে একজন জানান, তার এক আত্মীয়কে গত বছরে একই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।স্টেশন সংলগ্ন একটি অপহরণকারীচক্রের আনাগোনা রয়েছে বলে জানা যায়, তবে তাদের নাম-ঠিকানা বলতে পারেনি।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য