সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

সিলেটে র‌্যাবের পৃথক পৃথক অভিযানে আটক ৫

 


রবিবার (২০ ডিসেম্বর) সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানাধীন বিন্নাকুলি গোদারাঘাটস্থ জাদুকাটা নদীর পাড়ে অভিযান পরিচালনা করে ৯৫ পিস ইয়াবা, ১টি মোবাইল ও ১টি মোটর-সাইকেলসহ মোঃ বুরহান উদ্দিন (৩০), পিতা- আইন উদ্দিন, সাং- বারহাল, থানা- তাহিরপুর, জেলা- সুনামগঞ্জ’কে আটক করে র‌্যাব-৯। জব্দকৃত আলামতসহ আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, মৌলভীবাজার জেলার সদর থানাধীন ১২ নংগিয়াসনগর ইউনিয়নের অন্তর্গত আকবরপুর সাকিনস্থ আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্র এর সামনে মৌলভীবাজার-শ্রীমঙ্গল পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ মাহমুদ আহমদ(৩৫), পিতা- মৃত মোঃ আলিম উল্লাহ, সাং- দরগা মহলা (শাহ মোস্তফা রোড), থান- সদর, জেলা- মৌলভীবাজার, ২। ইয়াউর মিয়া(২৭), পিতা- মৃত রফিজ মিয়া, সাং- আগনসী, থানা- সদর, জেলা- মৌলভীবাজার ও ৩। জুবেদ মিয়া(২৪), পিতা- মৃত বাতির মিয়া, সাং- দরগা মহলা (শাহ মোস্তফা রোড), থানা- সদর, জেলা- মৌলভীবাজার’দ্বয়দের গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ৪২ বোতল ফেন্সিডিল জব্দ করেন। জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া, এসএমপির কোতয়ালী থানাধীন লালাদিঘীর পশ্চিমপাড়স্থ এ্যাসিসটেন্ট প্রফেসর মনিরুল ইসলাম এর বাসার পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি লিয়াকত ইসলাম (৩৭), পিতা- মৃত আলীম উদ্দিন, সাং- লালাদিঘীরপাড়, থানা- কোতয়ালী, এসএমপি- সিলেট’কে গেফতার করে। জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে মাদক আইনে মামলা দায়ের করে সংশ্লি­ষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়গুলো সংবাদটিভি২৪’কে নিশ্চিত করেছেন সিলেট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য