ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুরে এক ভাইয়ের জানাজা পড়তে গিয়ে আরেক ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের টানচড় গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মাহবুব মুন্সী টানচড় গ্রামের হারুন মুন্সীর ছেলে। সুলতানপুর বড় মসজিদের মাঠে চাচাতো ভাইয়ের জানাজা ও তারপর দাফন সম্পন্ন হওয়ার কিছুক্ষণ পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
পরিবার সূত্র জানায়, আগেরদিন গ্রামের মৃত ফিরু মিয়ার ছেলে হেলাল মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে রাতেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বিকেলে জানাজার নামাজে মাথা ঘুরে পড়ে যান মাহবুব।
পরে মুসল্লিরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক ডা. মুহাম্মদ সুফিউল্লাহ আরাফাত তাকে মৃত ঘোষণা করেন। একইদিনে দুই ভাইয়ের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

0 coment rios:
ধন্যবাদ কমেন্ট করার জন্য