বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

চাকরি দেয়ার কথা বলে দিনের পর দিন ধর্ষণ

 



গাজীপুরে চাকরি দেয়ার কথা বলে কিশোরীকে টানা সাত মাস ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার রাতে নগরীর ভাওয়াল জাতীয় উদ্যান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. আবু হানিফ গাজীপুর নগরীর বাসন থানার ইটাহাটা এলাকার আনছার আলীর ছেলে। তিনি পেশায় গ্যারেজ মেকানিক।

বৃহস্পতিবার র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, সাত মাস আগে ওই কিশোরীকে বাংলাদেশ সিভিল এভিয়েশনে চাকরি দেয়ার কথা বলে সম্পর্ক গড়ে তোলেন হানিফ। এরপর কৌশলে বিভিন্ন স্থানে নিয়ে দিনের পর দিন ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেয়া হয়। পরে এ ঘটনায় অভিযোগ দেন ভুক্তভোগী কিশোরী। এর প্রেক্ষিতে বুধবার রাতে গাজীপুর সদর থানার ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় অভিযান চালিয়ে হানিফকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু হানিফ নিজের দোষ স্বীকার করেন। এ ঘটনায় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী কিশোরী।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য