সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

ভালুকায় ব্যানার-ফেস্টুন সরিয়ে নেওয়ার আহবান


মোঃ সাহিদুজ্জামান সবুজ ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা পৌরসভার নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের সাঁটানো ব্যানার, ফেস্টুন, পোস্টার, তোরণ ,দেয়াল লিখন এবং বিলবোর্ড নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ভালুকা পৌরসভার নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা। সোমবার পৌরসদরের বিভিন্ন স্থানে মাইকিংয়ের মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ৩১ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে। ৩ জানুয়ারী মনোনয়ন যাচাই-বাছাই শেষে কেউ চাইলে পরবর্তী সাত দিনের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। ৩০ জানুয়ারী ব্যালট পেপারের মাধ্যমে ভালুকা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভালুকা পৌরসভার নির্বাচনের দায়িত্বে থাকা রিটানিং কর্মকর্তা ও ঢাকা জেলার অতিরিক্ত নির্বাচনী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন খোলাকাগজকে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে প্রার্থীতার জন্য মনোনয়নপত্র গ্রহণকারী সবাইকে ব্যানার,পোস্টার, ফেস্টুন,তোরণ ,দেয়াল লিখন এবং বিলবোর্ড নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে। আগামীকাল মঙ্গলবারের মধ্যে সব ধরণের প্রচার-প্রচারণা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তিনি আর বলেন পৌরসভা (নির্বাচন আচরন) বিধিমালা ২০১৫ এর বিধি -৫অনুসারে কোন প্রার্থী প্রকীক বরাদ্দের পূর্বে প্রচারণা চালাতে পারবে না পৌরসভা নির্বাচনে সকল প্রার্থী যেন আচরণ বিধি যথাযথ ভাবে পালন করবে বলে আমি মনে করি পরে ভালুকা উপজেলার সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং সহযোগীতা কামনা করেন এসম উস্হিত ছিলেন ভালুকা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান সহ সাংবাদিক বৃন্দ।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য