বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

বেকার স্বামীর ৫ স্ত্রী, অপবাদে ফাঁস দিলেন তৃতীয় স্ত্রী

 

ঝালকাঠির রাজাপুরে ‘চরিত্রহীন’ অপবাদ দিয়ে মারধর করায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

মৃত মুন্নি আক্তার উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামের শাহজামাল হাওলাদারের তৃতীয় স্ত্রী ও হাজীরহাট এলাকার মো. মঞ্জুরুল হকের মেয়ে। তার একটি ছেলেসন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, শাহজামাল হাওলাদারের পাঁচ স্ত্রীর মধ্যে মুন্নি তৃতীয়। শাহজামাল কোনো কাজ না করায় ছেলেকে স্বামীর কাছে রেখে মুন্নি ঢাকায় ঝিয়ের কাজ করতেন। সোমবার ছেলেকে দেখতে ঢাকা থেকে স্বামীর বাড়িতে আসেন মুন্নি। বাড়ি আসার পর তার সঙ্গে ছোট সতিনের ঝগড়া হয়। পরে রাগ করে বাবার বাড়িতে চলে যান ছোট সতিন।

এ ঘটনায় শাহজামাল ক্ষিপ্ত হয়ে মুন্নি খারাপ কাজ করে অপবাদ দিয়ে ঢাকায় যেতে নিষেধ করেন। এ নিয়ে মঙ্গলবার তৃতীয় স্ত্রী মুন্নিকে মারধর করেন শাহজামাল। বুধবার ঢাকায় রওনা দিলে স্বামীর সঙ্গে ফের কথা কাটাকাটির একপর্যায়ে মুন্নিকে ফের মারধর করেন। পরে মুন্নিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় দুপুরে শাহজামালের বিরুদ্ধে মামলা করেন মুন্নির মামা সালাম হাওলাদার। এরপর থেকে শাহজামাল পলাতক। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য