সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

রাজশাহীতে সোয়া ৪ কোটি টাকার হেরোইনসহ আটক ২



 রাজশাহী নগরীতে ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। উদ্ধারকৃত এই হেরোইনের দাম ৪ কোটি ১৮ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব-৫।

রবিবার (২০ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে নগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে হেরোইনের এই বিপুল চালান জব্দ করে র‌্যাব-৫ রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল।

এ ঘটনায় আটক দুজন হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার দিয়ার মানিকচক এলাকার কামরুল ইসলাম (৫০) ও তার সহযোগী রাজশাহী মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার ওমর শরীফ রনি (৩০)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে র‌্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল ওই দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৯টি প্যাকেটে থাকা ৪ কেজি ১৮৫ গ্রাম হেরোইন উদ্ধার হয় ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য