বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

তারাকান্দা ও ফুলপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন


                                     তারাকান্দা ও ফুলপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালন

 তারাকান্দা প্রতিনিধি

নিয়োগবিধি সংশোধনসহ চার দফা দাবিতে বাংলাদেশ হেলথ এসিসস্ট্যান্ট এসোসিয়েশন কর্মচারিরা ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত কর্মবিরতি চলা অবস্থায় তারাকান্দা ও ফুলপুর উপজেলার স্বাস্থ্যসহকারীরা হাসপাতাল চত্বরেই অবস্থান নেন।
কর্মবিরতি চলাকালীন সময় তাদের দাবিগুলো তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ এসিসস্ট্যান্ট এসোসিয়েশন ফুলপুর উপজেলা দাবী বাস্তবায়ন কমিটির আহব্বায়ক আব্দুল গনি , সদস্য সচিব মতিউর রহমান বেলাল, মূখপাত্র মোহাম্মদ আলমগীর , ফুলপুর উপজেলার হেলথ এসিসস্ট্যান্ট সভাপতি শাহাজাহান , সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম , হাফিজুর রহমান-সহ এসময় বক্তারা তাদের
দাবিগুলো তুলে ধরেন ,নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করণ। অচিরেই দাবিগুলো পূরণ না করলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য