মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

সরিষাবাড়ীতে এক শিক্ষার্থীর আত্মহত্যা

 



জামালপুরের সরিষাবাড়ীতে মাহিন মিয়া নামে ৪র্থ শ্রেণি শিক্ষার্থী ফাঁসিতে আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পিংনা ইউনিয়নের চিতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে শিক্ষার্থী লাশ উদ্ধার করে থানা নিয়েছে পুলিশ।

নিহতের পরিবার সূত্রে জানা জানান, সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের চিতুলিয়া গ্রামের সুরুজ্জামানের ছেলে মাহিন মিয়া(১১)। সে পিংনা নূরানীয়া দারুস উলুম কওমি মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র। মাহিন মিয়া পড়া লেখা ফাকি দিয়ে সারাদিন গোড়াফেরা করতো। খাওয়া দাওয়া ঠিকমতো করতো না। দুষ্ট ও চঞ্চল প্রকৃতির ছেলে ছিল। প্রতি নিয়ত তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ শুনতে হতো বাবা-মার। প্রতিবেশী আফছার আলী ঘটনার দিন মঙ্গলবার সকালে নারিকেল চুরি নিয়ে মা মাকসুদা বেগমের কাছে অভিযোগ করেন। এতে অতিষ্ট হয়ে মাহিনকে গালিগালাজ করে মা মাকসুদা বেগম। এর পর সংসারের কাজে বসত বাড়ীর বাইরে যান মাহিন মিয়ার মা। তার কিছুক্ষন পর সকাল ১১টার দিকে বাড়ি ফিরে দেখতে পায়, বসত ঘরে শিলিংয়ের বাঁশের সাথে ওড়না পেছিয়ে ফাঁসিতে ঝুলে রয়েছে মাহিন। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঝুলন্ত মাহিনের দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন। পরে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহিনের লাশ থানায় নিয়ে আসে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফয়জুর রহমান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।


শেয়ার করুন

Author:

[সংবাদ, নরম এবং কেবল প্রচার নয়। সাধারণ মানুষের বাস্তব প্রত্যাশা] [সাংবাদিকতা কখনও নীরব হতে পারে না: এটি তার সর্বশ্রেষ্ঠ গুণ এবং তার সর্বশ্রেষ্ঠ] “আমরা শুধু সামনের দিকেই এগুতে পারি; আমরা নতুন দরজা খুলতে পারি, নতুন আবিষ্কার করতে পারি – কারণ আমরা কৌতুহলী। আর এই কৌতুহলই আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা”

0 coment rios:

ধন্যবাদ কমেন্ট করার জন্য